শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চীন সরকারেরর অর্থায়নে জি-টু-জি ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক উভয়পাশে পৃথক সার্ভিসলেনসহ চারলেনে উন্নীত করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা ।

আজ এ লক্ষ্যে চীন সরকারের মনোনীত প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি. এর সাথে সড়ক ও জনপথ অধিদপ্তরের ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই হয়।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২শ’ ২৬ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা। তবে কারিগরি কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত ব্যয় নির্ধারণ করে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামীতে যতগুলো মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে তার সবগুলোর দু’পাশে ধীর গতির যানবাহন চলাচলের জন্য পৃথক সার্ভিসলেন থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি অর্থনীতিবিদ এম এ মোমিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি. এর প্রেসিডেন্ট মি. তাং শিয়াওলিয়াং।

চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি. এর প্রেসিডেন্ট নিজনিজ পক্ষে সই করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ