ঢাকেশ্বরী মন্দিরে সুরঞ্জিত সেনগুপ্তর মরদেহ


প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তর মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়।
সেখানে বিভিন্ন ধর্মের মানুষ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন। এরপর বিকাল ৩টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা।
সংবদ ভবন থেকে ঢাকা মেডিক্যালের মরচুয়ারিতে তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সোমবার সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সিলেটে। সিলেট থেকে তাকে নেওয়া হবে সুনামগঞ্জে তার নির্বাচনী এলাকা শাল্লায়, সেখান থেকে দিরাইয়ে নেওয়া হবে। দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার অসুস্থ বোধ করায় শুক্রবার সকালে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসের সংক্রমণ হয়েছে বলে শনাক্ত হয়। শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













