ঢাবি শিক্ষার্থী ভাইবোনকে কুপিয়ে জখম


রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত ভাইবোন। এদের মধ্যে বোনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন— ঢাবির গণিত বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র এজাবুল হক (২৪) ও তার ছোট বোন ব্যবস্থাপনা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ফারিয়া তাবাসসুম (২১)।
এজাবুল হক ঢাবির ফজলুল হক হলে এবং ফারিয়া কবি সুফিয়া কামাল হলে থাকেন। তাদের বাড়ি বাগেরহাট জেলা সদরে।
এজাবুল হক জানান, সকাল ৬টার দিকে তারা দুজন বাগেরহাটে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কবি সুফিয়া কামাল হলের সামনে থেকে রিকশাযোগে সায়েদাবাদ যাওয়ার পথে টিকাটুলী এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তারা।
তিন-চার জন ছিনতাইকারী রিকশা আটকে তাদের কাছ থেকে ব্যাগসহ মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। ওই সময় ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে জখম করে।
তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল সেট ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, ফারিয়া তাবাসসুমের অবস্থা আশঙ্কাজনক। ছুরির আঘাতে তার বাম হাত ও পিঠে গুরুতর জখম হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ছিনতাইকারীরা ঢাবি শিক্ষার্থী ভাইবোনকে ছুরিকাঘাত করে তাদের সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













