ঢামেকে রেখে যাওয়া দগ্ধ নারীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে তিনি দগ্ধ হয়েছেন তা নিয়ে রয়েছে ধোঁয়াসা। দগ্ধ হওয়ার পর কারা তাকে হাসপাতালে রেখে গেছেন সে বিষয়টিও পরিষ্কার নয়।
শুক্রবার সকালে একটি অ্যাম্বুলেন্সে করে ওই নারীকে যারা হাসপাতালে দিয়ে যান তারা তার নাম বলে যান হাবিবা বেগম, বয়স ৪৫।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেছেন, সকালে ওই নারীকে যারা বার্ন ইউনিটে রেখে গেছেন সেখানে তারা বলে গেছেন, তাকে ইজতেমা থেকে আনা হয়েছে। ইজতেমায় রান্নার জন্য নির্ধারিত স্থানের কোথাও ছিলেন তিনি।
ওই নারীর শরীরের ৯২ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।
নাম ছাড়া ওই নারীর আর কোনো পরিচয় দিতে পারেননি মোজাম্মেল হক। তিনি বলেছেন, পরিচয় জানার জন্য সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













