বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তথ্যমন্ত্রী: খালেদা জিয়ার জন্মরহস্য উন্মোচনের সময় এসেছে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য অধিকার আইন প্রয়োগ করে খালেদা জিয়ার জন্মরহস্য উন্মোচন করার সময় এসেছে। কেননা রাষ্ট্র তার পাসপোর্ট ও জন্মসনদ দেয়। সে হিসেবে তার সঠিক জন্ম তারিখ কোনটি রাষ্ট্রকে তা বের করে জনগণকে জানাতে হবে। পাশাপাশি জিয়া স্বাধীনতার ঘোষক নন- এ সঠিক তথ্যটিও রাষ্ট্রকে সরবরাহ করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন ও গভীরতাধর্মী সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন- প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ আবদুস সালাম, চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, একাত্তর টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।

নবম ওয়েজবোর্ড গঠন চূড়ান্ত পর্যায়ে : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, সংবাদপত্র কর্মীদের বেতন-ভাতার নবম ওয়েজবোর্ড গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইলেক্ট্রনিক গণমাধ্যমকেও এই ওয়েজবোর্ডে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদপত্র কর্মচারীদের দুটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, নবম ওয়েজবোর্ড গঠনের প্রস্তাব আমরা নীতিগতভাবে স্বীকৃতি দিয়েছি।

সরকার উদ্যোগ নিলেও এটা মূলত সাংবাদিক, কর্মচারী এবং মালিক- এই ত্রিপক্ষীয় একটা ব্যবস্থা। সবাইকে এগিয়ে আসতে হবে। তথ্যমন্ত্রী বলেন, বিকাশমান ইলেক্ট্রনিক মিডিয়া, টেলিভিশন ও কমিউনিটি রেডিও এবং এফএম রেডিওতে যারা কাজ করছেন, তাদের বর্তমান ওয়েজবোর্ডের বিধানে আনতে পারছি না। সবার দাবি হচ্ছে, এবার যেন তাদের অন্তর্ভুক্ত করি। ইলেক্ট্রনিক মিডিয়াকে ওয়েজবোর্ডের আওতায় আনতে অংশীজনদের নিয়ে একটি কমিটি করা হয়েছে, সে মোতাবেক কাজও চলছে।

সভায় বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ইউনিয়নের সভাপতি মতিউর রহমান তালুকদার, মহাসচিব খায়রুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি আলমগীর হোসেন ও মহাসচিব কামাল উদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী