‘তনুর দ্বিতীয় ময়নাতদন্ত নিয়ে সময়ক্ষেপণ হচ্ছে’


কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ ও হত্যায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন কুমিল্লার বিশিষ্টজনরা।
কুমিল্লা মহানগরের টাউন হলের সামনের সড়কে সোমবার বিকেলে মানববন্ধনে তারা এ দাবি জানান।
এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত নিয়ে সময়ক্ষেপণ হচ্ছে। এতে করে মৃত্যুর কারণ নির্ণয়, আসামি শনাক্তকরণ ও বিচারকাজে জটিলতা দেখা দিচ্ছে। কোনো অবস্থাতেই এসব গাফিলতি সহ্য করা হবে না। অবিলম্বে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে৷
এতে অংশ নেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, নাট্যজন শাহজাহান চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, প্রত্যয় কুমিল্লার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, কর্মজীবী নারী কুমিল্লার সম্পাদক আয়েশা সিদ্দিকা, মহিলা হস্তশিল্প কুমিল্লার নির্বাহী পরিচালক নিলুফার ইয়াসমিন, তরী সামাজিক বুনন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়কারী রেজবাউল হক রানা প্রমুখ৷
প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের একটি ঝোঁপ থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলাটি প্রথমে পুলিশ ও ডিবি হয়ে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ তনুর মরদেহ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরপর ৪ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













