তনু হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের সমাবেশ


কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
আগামীকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, তনু হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। এ হত্যার বিচার না হলে প্রয়োজনে এ অবরোধ সারা দেশে বিস্তৃত করা হবে।
এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আগামীকাল শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্টস ফোরাম।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য ছিলেন তনু। গত রোববার রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার একটি কালভার্টের পাশে ঝোপঝাড়ে তনুর লাশ পাওয়া যায়। তাঁর মাথা থেতলানো ছিল। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













