তনু হত্যার প্রতিবাদে সবাই জেগে উঠুন: মির্জা ফখরুল


সোহাগী জাহান তনুকে হত্যা ও ধর্ষণের প্রতিবাদে গোটা দেশকে জেগে উঠার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তনু আমাদের মেয়ে। তাকে নিরাপদ স্থানে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এজন্য কুমিল্লাবাসী জেগে উঠেছে। পুরো বাংলাদেশ জেগে উঠবে। আমাদের নারীনেত্রী যারা আছেন তাদের এ বিষয়ে স্বোচ্ছার হয়ে জেগে উঠার আহ্বান জানাচ্ছি।’
শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
স্বাধীনতা ৪৫ বছর পর দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দেশে গণতন্ত্র-গণতন্ত্র খেলা চলছে। সত্য কথা বলছে চক্ষুশুল হতে হয়। একে খন্দকার সত্যি কথা বলাতে আওয়ামী লীগের চক্ষুশুল হয়েছে।’
প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকার একটি কালভার্টের কাছ থেকে পুলিশ সোহাগী জাহান তনুর (১৯) মরদেহ উদ্ধার করে। পুলিশ বলেছে, তনুকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













