বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তনু হত্যার সুষ্ঠু তদন্তে সহযোগিতা ও সময় চায় পুলিশ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মর্মান্তিক হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের আন্দোলন পুলিশ হেডকোয়ার্টার্সের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ হেডকোয়ার্টার্স মানুষের ওই অনুভূতি ও দাবিকে যথাযথভাবে সম্মান করে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে বিশেষজ্ঞ ইউনিট সিআইডিকে এই হত্যাকাণ্ডে তদন্তের ভার দেয়া হয়েছে। সাথে জেলা পুলিশ এবং গোয়েন্দা পুলিশও কাজ করছে।

লক্ষ্যণীয় যে, তনু হত্যাকাণ্ড প্রকাশ্যে ঘটেনি। তাই সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষ্য সংগ্রহ করা সময় সাপেক্ষ বিষয়। নানা বস্তুগত সাক্ষ্য, পারিপার্শিক সাক্ষ্য, বৈজ্ঞানিক পদ্ধতিতে সাক্ষ্য সংগ্রহ করা, বিশ্লেষণ এবং মূল্যায়নের মাধ্যমে এ ধরনের ক্লুলেস অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা হয়।

অনুমানের ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তদন্তে ভুল হলে সবার কাছেই তা প্রশ্লবিদ্ধ হয়। এমনকি প্রকৃত দায়ী ব্যক্তি সেই ভুলের দিকে আঙ্গুল তুলে নানা সুযোগ গ্রহণ করতে পারে। এতে মামলাটির ন্যায়বিচার ব্যাহত হবার আশঙ্কা থেকে যায়। সেজন্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত আসামি চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তনু হত্যাকাণ্ডের প্রকৃত আসামিকে চিহ্নিত করেই তাকে গ্রেপ্তার করার ব্যাপারে আমরা প্রত্যয়ী। তবে এটা অবশ্যই সময় সাপেক্ষ।

আরো লক্ষ্যণীয় যে, পুলিশকে বেশিরভাগ সময়ই কাজ করতে হয় আইন-কানুন ও বিধি-বিধানের মধ্যে থেকে। পুলিশের পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দন্ধতা সম্বলিত তদন্ত কর্মকর্তাদের এ ধরনের ক্লুলেস ও স্পর্শকাতর মামলার রহস্য উদ্ঘাটনে যথেষ্ট সাফল্য আছে। ক্লুলেস মামলা তদন্ত করা সব সময়ই একটি বড় চ্যালেঞ্জ। এ মামলার তদন্তের জন্য গঠিত তদন্ত টিম এই মামলাটিতে উদঘাটনে যথাযথ মনোযোগী এবং আন্তরিক।

তনু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনেও আমরা বদ্ধপরিকর। যারা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছেন- তাদের দাবির প্রতিও আমাদের শ্রদ্ধা রয়েছে। তবে সেজন্য রাস্তা ঘাটে প্রতিবদ্ধকতা সৃষ্টি হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। পুলিশের অপরাধ দমন এবং উদঘাটনের পেশাগত দায়িত্বও বাধাগ্রস্ত হয়। কোনো হত্যাকাণ্ডের জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য কোনো আন্দোলন বা বিক্ষোভের প্রয়োজন নেই। এটা পুলিশের পেশাগত ও নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। সেজন্য আমরা সবার কাছে তনু হত্যাকাণ্ডের যথাযথ তদন্তের জন্য অনুকূল সহযোগিতা প্রত্যাশা করি। এক্ষেত্রে সমব্যথী সকলকে ধৈর্য ধরে পুলিশী তদন্তে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত