বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তফসিল ঘোষণার আগেই খালেদার মুক্তি চায় বিএনপি

কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমাদের সকল দাবি পূরণ করতে হবে। অন্যথায় এ দেশের জনগণ একটি জাতীয় ঐক্য সৃষ্টি করে এই সরকারের পতনের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন করবে।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। বেলা ১১টায় শুরু হওয়া মানববন্ধন চলে দুপুর ১২টা পর্যন্ত।

খন্দকার মোশাররফ বলেন, সংসদ ভেঙে দিতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে, এই নির্বাচন কমিশন সংস্কার করে আগামী নির্বাচন হতে হবে সেনাবাহিনীর উপস্থিতিতে।

তিনি বলেন, আজকে সারাদেশের মানুষ যেমন এই দাবিতে একমত, সারাবিশ্বও বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায়। বেগম খালেদা জিয়াকে ছাড়া, বিএনপিকে ছাড়া এদেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। হতে দেয়া হবে না। তাই আমরা আজকে পরিষ্কারভাবে বলতে চাই- বেগম খালেদা জিয়াকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, তিনি (খালেদা জিয়া) গুরুতর অসুস্থ, সরকার তার উপযুক্ত চিকিৎসা দিচ্ছে না। বেগম খালেদা জিয়া মুক্ত হলে তিনি তার উপযুক্ত চিকৎসা নিতে পারবেন এবং সুস্থ হয়ে গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী