বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তসলিমাকে হত্যার হুমকি আইএসের

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি এক টুইট বার্তায় এ তথ্য জানান তসলিমা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

কেরালা রাজ্যে ইসলামিক স্টেটের শাখা আনসারুল খলিফা-কেরালা সংগঠনের ফেসবুক পেজে বুধবার তসলিমাকে হত্যার হুমকি দেয়া হয়। ইতোমধ্যেই এ বিষয়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থা।

সূত্র জানিয়েছে, নিরাপত্তাকর্মীরা তসলিমাকে হত্যার বিষয়টি খতিয়ে দেখছেন। আইএসের ওই ফেসবুক পেজে এক সিরীয় বন্দীর শিরশ্ছেদের ছবিও রয়েছে। সেখানে বলা হয়েছে, তসলিমা ইসলামকে অপমান করেছেন। ইসলামকে নিয়ে কটু মন্তব্য করায় তারা তসলিমাকে হত্যার হুমকি দিয়েছেন।

এর আগে তসলিমা মন্তব্য করেছেন, ইসলামের সূচনা কোনো ধর্মগ্রন্থ থেকে নয় বরং যুদ্ধ থেকেই ইসলামের উৎপত্তি। তিনি আরো বলেছেন, তিনি এতটা বোকা নন যে রমজান মাসে রোজা রাখবেন। এসব বিতর্কিত মন্তব্যের জন্যই তাকে হত্যা করা হবে বলে আইএসের ওই ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে।

শুকবার সকাল পর্যন্ত আইএসের ওই ফেসবুক একাউন্ট সচল ছিল। কিন্তু দুপুরের পর থেকেই ওই একাউন্ট আর খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ওই পেজের সঙ্গে সংশ্লিষ্ট আইএস সমর্থকদের কোনো তথ্যও আর সামাজিক মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ওই একাউন্ট গুলো আসল নয়। তবে আসলে এগুলো আসল কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি