শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তামাক চাষ বন্ধে কৃষককে দিতে হবে ভর্তুকি

তামাকজাত পণ্যের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের লাগাম টানতে কৃষকদের ভর্তুকি এবং ব্যবসায়ীদের লাইসেন্স বন্ধ করাসহ ছয়দফা নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার হাইকোর্টর রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রইল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল বলেন, ‘রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়ে আপিল বিভাগ বলেছেন- হাইকোর্টের দেওয়া ছয় দফা নির্দেশনার সঙ্গে আরও কিছু নির্দেশনা তারা দেবেন। পূর্ণাঙ্গ রায় পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।’

মামলার বিবরণে জানা যায়, তামাকজাত সামগ্রী বিপণন ও নিয়ন্ত্রণের জন্য প্রণীত ১৯৮৮ সালের আইনের বাস্তবায়ন চেয়ে ১৯৯৯ সালে পৃথক রিট করেন ‘আমরা ধুমপান নিবারণ করি’ (আধূনিক) এর সভাপতি জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম ও বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের সভাপতি নুর মোহাম্মদ। রিটের শুনানি নিয়ে ওই বছরই হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেন। রুলে তামাকজাত সামগ্রী বিপণন ও নিয়ন্ত্রণের জন্য প্রণীত ১৯৮৮ সালের আইন বাস্তবায়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ ওই রুলের শুনানি নিয়ে ছয় দফা নির্দেশনাসহ রায় দেন। পরে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার ওই আপিলের শুনানি নিয়ে আপিল বিভাগ আদেশ দেন।

ছয়দফা নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়ে বলা হয়, মুক্ত এলাকায় (পাবলিক প্লেস) ধুমপান করা যাবে না। কৃষকদের ভর্তুকি দিতে হবে, যাতে করে তারা তামাকজাত দ্রব্য উৎপাদন না করে। তামাকজাত দ্রব্য প্রক্রিয়াজাতকরণের লাইসেন্স বন্ধ করা ও লাইসেন্স নেওয়া নিরুৎসাহিত করতে হবে। এছাড়া তামাকজাত দ্রব্য আমদানি বন্ধ, তামাকজাত দ্রব্য আমদানিতে উচ্চ কর আরোপ এবং সচেতনতার জন্য সতর্কতামূলক নির্দেশনা গণমাধ্যমে প্রচার ও কণ্ঠ প্রচার বন্ধেও ব্যবস্থা নিতে বলা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত