তারানার চিঠি পাঠানোয় যে প্রতিক্রিয়া জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ


দেশের পাঁচ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ইন্টারনেট ব্যবহারকারীকে নিয়মের মধ্যে আনতে এবং রাষ্ট্রের জন্যে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে আলোচনার জন্য বাংলাদেশ সরকারের আহ্বানে সাড়া দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের চিঠি পাঠানোর একদিন পর ফেসবুক কর্তৃপক্ষ ফিরতি চিঠিতে আলোচনায় বসার আগ্রহ দেখালো। আগামি এক সপ্তাহের মধ্যে এই বৈঠক অনুষ্ঠানের আগ্রহ দেখিয়েছে ফেসবুক।
মঙ্গলবার ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর (ইন্ডিয়া, সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া) আঁখি দাশ ই-মেইলে তারানা হালিমের চিঠির জবাব দিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
নারী ও শিশুর প্রতি অবমাননাকর বিষয়সহ সাইবার ক্রাইম রোধ এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে সোমবার (৩০ নভেম্বর) ফেসবুক কর্তৃপক্ষকে ই-মেইলে চিঠি পাঠান তারানা হালিম।
চিঠি পাঠানোর একদিন পর মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে ফেসবুক কর্তৃপক্ষ জবাব দিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা এনায়েত।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













