তারেকের বিরুদ্ধে গ্রেপ্তাতারি পরোয়ানা, রাজধানীতে বিএনপির বিক্ষোভ আজ
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ রবিবার ঢাকা মহানগর বিএনপি’র উদ্যোগে ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার ঢাকা মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সফল করতে ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে অনুরোধ জানানো হয়।
বিক্ষোভ করেছে ছাত্রদল: তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল শনিবার দুপুরে বিজয়নগর এলাকায় বিক্ষোভ করেন সংগঠনটির নেতা কর্মীরা।
ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট, ইখতিয়ার কবির, কামাল, লিংকন, তরিকুল ইসলাম টিটু, হুমায়ুন কবির, রিপন, মাসুদ পারভেজ, আসাদুজ্জামান আসাদ, কাজী মোখতার, করিম সরকার, মিয়া রাসেল, গোলাম মোস্তফা, মেহেদী হাসান, স্বপন মণ্ডল প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













