সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না”

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন, সুস্থ হয়ে তারেক দেশে ফিরে আসবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।

আজ সোমবার ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান এখন নির্বাসিত। ১/১১-র অবৈধ সরকার যারা বিরাজনীতিকীকরণের জন্য ষড়যন্ত্রের মাধ্যমে সরকার গঠন করেছিল, তারা অত্যন্ত সম্ভাবনাময় তারেক রহমানকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করেছিল। কারাগারে নিয়ে নির্যাতন করেছিল।

আজকেও তাঁকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। তাঁর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তাঁকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরানোর জন্য চক্রান্ত শুরু হয়েছে।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান অসুস্থ অবস্থায় বিদেশে নির্বাসিত আছেন। সুস্থ হয়ে তিনি দেশে ফিরে আসবেন এবং ‘অবরুদ্ধ গণতন্ত্র’কে মুক্ত করে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তিনি নেতৃত্ব দেবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বক্তব্য দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী