শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তারেক রহমানের সাজার রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : ফখরুল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লন্ডন থেকে দেশে ফিরে আজ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিমানবন্দরে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের নীল নকশার অংশ হিসেবে খালাস পাওয়া মুদ্রা পাচার মামলায় উচ্চ আদালতে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। বিএনপি এ রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলা করবে।

বিএনপির মহাসচিব বলেন, ‘তারেক রহমান যেন রাজনীতি থেকে দূরে থাকেন সেজন্য এই ধরনের মামলা সরকার করছে। দুদককে দিয়ে বাধ্য করিয়ে এই মামলায় আপিল করিয়েছে সরকার। রাজনৈতিকভাবেই তাঁকে (তারেক রহমান) এই সাজা দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করা হবে এবং আইনগতভাবে মোকাবিলা করা হবে।’

এদিকে আজ রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার রাত থেকে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গিদের মতো হামলা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ভোটারবিহীন সরকারের প্রতিহিংসা পূরণে বেকসুর খালাস পাওয়া মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে আজ বিএনপি ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি বানচাল করার জন্য সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা গতকাল রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে জঙ্গিদের মতো হামলা চালাচ্ছে।’

এ হামলার মাধ্যমে বাড়িঘরে লুটতরাজ, ভাঙচুর এবং ধরপাকড়ের এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী