শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তারেক রহমান: জনসমর্থন থাকায় বিএনপি অনেকের হিংসার কারণ

বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি’র সঙ্গে রয়েছে দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সেই সমর্থনের কারণে বিএনপি অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে।”

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় বিএনপির ৩১ দফা কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আগামীর যে নির্বাচন হবে, আপনাদের আমি ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন, এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই, দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো, নো, নো, নো অ্যান্ড নো। সুতরাং সহকর্মীবৃন্দ নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন।”

তিনি বলেন, “আমাদের মধ্যে কেউ যদি নিজের স্বার্থ হাসিলের জন্য বিএনপির প্রতি জনগণের আস্থাকে আঘাত করে, বিশ্বাস নষ্ট করে আমার অনুরোধ থাকবে, নেতা হিসেবে প্রত্যেকের প্রতি নির্দেশনা থাকবে শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে, ব্যবস্থা নিতে হবে।”

বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা সেই ১৯৮০ সাল থেকে দেখেছি, কীভাবে দেশের ভেতরে এবং বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না, সেই ষড়যন্ত্রের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র যেটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে অব্যাহত রয়েছে, থেমে যায়নি।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ