রবিবার, জুলাই ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তালাকের মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনি ব্যবস্থা নিচ্ছেন অপু

শাকিবকে তালাক দিচ্ছেন অপু বিশ্বাস! এমন সংবাদ আজ মঙ্গলবার প্রকাশ হয়েছে একটি অনলাইন নিউজ পোর্টালে। এই সংবাদ ভিত্তিহীন এবং মানহানিকর দাবি করে অনলাইন পোর্টালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান অপু বিশ্বাস।

সংবাদটি প্রকাশের পর থেকে অপুর কাছের মানুষরা তাকে ফোন দিয়ে বিষয়টির সত্যতা জানতে চান। অনেক গণমাধ্যম থেকেও এ বিষয়ে জানতে কল দেয়া হচ্ছে। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী। তার পরিবারের সদস্যরাও নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আত্মীয়-স্বজনদের কাছে। এ মিথ্যা খবর তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

অপু বিশ্বাস জানান, ‘যারা এ ধরনের বানোয়াট খবর কারও মন্তব্য ও সত্যতা ছাড়া প্রকাশ করতে পারে গণমাধ্যমকর্মী হিসেবে তাদের পেশাদারিত্বের অভাব রয়েছে। গুজবটি আমার এবং শাকিবের, দুজনের জন্যই মারাত্মকভাবে অপমানজনক। আমি গণমাধ্যমটির সঙ্গে যোগাযোগ করেছি। সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহারিন (মুন্নি) আমার পরিচয় পেয়ে ফোন রেখে দেন। বাধ্য হয়েই আমি আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পত্রিকাটিতে বলা হয়েছে, গত সোমবার রাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অপু বিশ্বাসের পারফর্মেন্সের সময় শাকিব খানের চলে যাওয়াটাকে অনেকেই নেতিবাচকভাবে দেখছেন। এ ‍নিয়ে নানারকম গুঞ্জন শুরু হয়েছে মিডিয়াপাড়ায়।

স্বামীর কাছে অপমানিত হয়ে বেশ রেগে আছেন অপু। এমনকি শাকিবকে তালাক দিয়ে আবারও নিজের অবস্থান একাই চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করবেন বলেও হুমকি দিচ্ছেন।

সেখানে অপুর মন্তব্য ছাপা হয়েছে, ‘এভাবে সামাজিকভাবে হেয় হওয়ার কোনো মানে হয় না। যে আমার স্বামী সেই যদি আমাকে সবার সামনে সম্মান দিতে না পারে তাহলে তার সঙ্গে কীভাবে চলা যায়। তবে অনুষ্ঠানের শেষ পর্যন্তই শাকিব উপস্থিত ছিল। কিন্তু আমার প্রতি অবহেলা দেখাতেই সে কিছু সময়ের জন্য বাইরে চলে গিয়েছিল।’

তবে এই ধরনের কোনো মন্তব্য ওই অনলাইন গণমাধ্যমটিতে দেননি বলে দাবি করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমার সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগ করেনি, কোনো কথাও বলেনি। সম্পূর্ণ মনগড়া একটি সংবাদ এটি, যা আমাকে চরমভাবে অপমান করেছে। আমার সংসার নিয়ে নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত