বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিন খেলোয়াড়কে ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী

মানবিক সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাবেক ফুটবলার ও হকি খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় দলের সাবেক দুই ফুটবলার এবং একজন হকি খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের হাতে ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেন। খবর- বাসস।

ফুটবলাররা হলেন শেখ আশরাফ আলী, মরহুম মোনেম মুন্না এবং হকি খেলোয়াড় জাহিদুর রহমান পুসকিন।

প্রধানমন্ত্রী আজ সকালে গণভবনে এক অনুষ্ঠানে সাবেক ফুটবলার শেখ আশরাফ আলী, মরহুম মোনেম মুন্নার সহধর্মিনী ইয়াসমিন মোনেম ও পুসকিনের সহধর্মিনী ফাহমিদা রহমানের কাছে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন।

দেশের ফুটবল ও হকিতে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য মীরপুরে এই ফ্যাটগুলো বরাদ্দ দেন।

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সভাপতি কাজী সালাউদ্দীন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, আবদুস সালাম মুর্শেদী এমপি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

গৃহায়ন ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার অনুষ্ঠানটি পরিচালনা করেন।

জাতীয় দল ছাড়াও মোনেম মুন্না দেশের প্রধান ক্রীড়া সংস্থা আবাহনী লিমিটেডের হয়ে ফুটবলে এবং একই দলে পুসকিন হকিতে অসামান্য অবদান রাখেন।

আশরাফ আলীও আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামাল আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে