সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিন বছরে ৬০ কোটি রুপি পেয়েছেন জাকির নায়েক

ভারতের বাইরে তিনটি দেশ থেকে তিন বছরে ৬০ কোটি রুপি যোগ হয়েছে ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েকের অ্যাকাউন্টে। এই অর্থগুলো তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি অ্যাকাউন্টে স্থানান্তর হয়েছে।

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই পুলিশের তদন্তে এসব তথ্য পাওয়া গেছে বলে টাইমস অব ইন্ডিয়াকে (টিওআই) জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা।

পুলিশের ওই কর্মকর্তা টিওআইকে বলেন, ‘এই অর্থগুলো কী উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তা আমরা এখনো জানি না। আমরা তদন্ত করে এই অর্থ লেনদেনের খবর জেনেছি।

অর্থগুলো জাকির নায়েকের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে স্থানান্তর হয়েছে।’

বিদেশ থেকে পাওয়া অর্থগুলো জাকির নায়েকের বেসরকারি সংস্থা (এনজিও) ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) অ্যাকাউন্টে আসেনি বলে নিশ্চিত করেছেন পুলিশের কর্মকর্তা। তিনি জানান, জাকির নায়েক ও আইআরএফের আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এখন পর্যন্ত আইএরএফের কর্মকর্তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি।

গত ১ জুলাই রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার পর ভারত সরকারের নজরদারিতে আসেন জাকির নায়েক। ওই হামলায় জড়িত দুই জঙ্গি জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে জাকের নায়েকের বক্তব্যের খুঁটিনাটি তদন্ত শুরু করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। ইসলামবিষয়ক এ বক্তার আর্থিক লেনদেন নিয়েও চলছে তদন্ত।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি