তিন মামলায় জামিন পাননি মির্জা ফখরুল


পল্টন থানার নাশকতার তিন মামলায় জামিন পাননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুলের জামিন আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার তার আবেদন নামঞ্জুর করেন। মির্জা ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেন এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এর আগে ২০ মে পল্টন থানার নাশকতার তিন মামলায় জামিনের আবেদন করেন তার আইনজীবী এ্যাডভোকেট সৈয়েদ জয়নুল আবেদীন মেজবাহ। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তিন মামলায় ৩০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।
চলতি বছরের জানুয়ারিতে হরতাল অবরোধ চলাকালে পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। আটকের পর তাকে দুই মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
২৭ জানুয়ারি পল্টন থানার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ সেখ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩ ফেব্রুয়ারি মতিঝিল থানার বিস্ফোরক মামলায় ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













