বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিন শতাধিক চিকিৎসকের সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি

বিবিএস (স্বাস্থ্য) ক্যাডারের তিন শতাধিক চিকিৎসক কর্মকর্তাকে সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশক্রমে মোট ১৪টি বিষয়ে মোট ৩২৬ জনকে এ পদোন্নতি দিয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে পদায়ন দেয়া হয়েছে।

২০ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল শাখা-৩ এর উপসচিব নুরুন্নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতি ও পদায়নপ্রাপ্ত চিকিৎসকদের তালিকা প্রকাশ করা হয়।

সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে অ্যানেসথেসিয়া ৩৪, কার্ডিওলজি ২০, ডেন্টাল ১২, ইএনটি ২৫, গাইনি ৪০, মেডিসিন ২৮, চক্ষু ২৫, অর্থসার্জারি ২৫, শিশু ৩০, প্যাথলজি ১১, রেডিওলজি ১২, বক্ষব্যাধি ১২, চর্ম ও যৌন ১৫ ও সার্জারির ৩২ জন চিকিৎসক রয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী পাঁচদিনের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

সম্পূর্ণ প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে