তিন সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা


যুক্তরাষ্ট্রে তিন ছেলে সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। নিহত তিন ছেলে সন্তানের একজনের বয়স মাত্র দুই মাস এবং বাকি দু’জনের বয়স পাঁচ ও আট বছর। তবে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ফিনিক্স শহরের একটি বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিন সন্তান হত্যাকারী ২৯ বছর বয়সী ওই নারীর ভাই বুধবার রাতে কাজ শেষে ঘরে ফিরে ছুরিকাঘাতে রক্তাক্ত আবস্থায় সন্তানদের মরদেহের পাশে তার বোনকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি বেঁচে যান। তবে কেন ওই নারী এ ঘটনা ঘটালেন তা জানা যায়নি।
ওই নারীর স্বামী নেই। তিন সন্তান ও ভাইকে নিয়ে তারা বসবাস করে আসছিলেন। ব্যক্তিগত অন্তর্দহন থেকে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













