মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, যাত্রীরা ভোগান্তিতে!

ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ছে, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতু থেকে দাউদকান্দির হাসানপুর পর্যন্ত তিন কিলোমিটারজুড়ে শত শত গাড়ি আটকে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা যায়, রবিবার রাত ১২টার পর শুরু হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ যানজট সোমবার বিকাল ৫টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় একই চিত্র চোখে পড়ে। তবে সকাল থেকে থেমে থেমে গাড়ি চলতে দেখা গেছে।

এ ব্যাপারে বাসের যাত্রীরা জানান, দীর্ঘক্ষণ বাসে বসে আছেন তারা। কিন্তু বাস একটু নড়ছে না। অন্যদিকে বাসের এক চালক বলেন, এ সড়কে কয়েক দিন ধরেই তীব্র যানজট চলছে। তীব্র যানজটের কারণ হিসেবে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওজন পরিমাপক যন্ত্রের ধীর গতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ