তুরস্কে বাস খালে পড়ে ১৪ শিক্ষার্থী নিহত


তুরস্কের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৪ জন। রবিবার স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
আনাদোলু জানিয়েছে, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ওসমানিয়া শহরের বাইরে কারাতিপি নামের একটি প্রত্নতাত্ত্বিক এলাকা থেকে শিক্ষাসফর শেষে ফিরছিল। শহরে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে পড়ে যায়। এতে ১৪ শিক্ষার্থীর মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন বালিকা ও তিনজন বালক রয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ক্রেনের সাহায্যে বাসটিকে ওপরে টেনে তোলা হয়। আনাদোলু আরো জানায়, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













