তুরস্কে বিবিসির সাংবাদিক আটক


খনি দুর্ঘটনার খবর প্রচারের সময় তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিবিসির এক সাংবাদিককে আটক করেছে কর্তৃপক্ষ। আটককৃত হাতিস কামার নামের ওই সাংবাদিক বিবিসির তুর্কিশ ভাষায় কর্মরত ছিলেন।
বিবিসি এক প্রতিবেদনে বলছে, কুর্দি অধ্যুষিত শির্ত অঞ্চলে কয়লা খনির দুর্ঘটনার বিষয়ে প্রতিবেদন প্রচার করায় হাতিস কামারকে গ্রেফতার করেছে তুরস্ক কর্তৃপক্ষ। খনির ওই দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটে।
এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর তামা খনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন কামার। দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া নিখোঁজ আরো ৬ শ্রমিককে উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
তবে বিবিসির ওই সাংবাদিককে আটকের কোনো কারণ উল্লেখ করা হয়নি বিবৃতিতে। এ ছাড়া সরকারি কর্মকর্তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













