বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ

তুরস্কের সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে দেশটির সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের নিয়ন্ত্রণ সরকারের হাতে রয়েছে। জানিয়েছে রয়টার্স।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি আরো জানিয়েছে, প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ানের ডাকে সাড়া দিয়ে জনগণ স্বতস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে এসেছে।

তুরস্কে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের খবর প্রকাশিত হওয়ার পরই রাজধানী ইস্তাম্বুল ছুটে আসেন দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় তিনি সামরিক অভ্যুত্থানের খবর নাকচ করে দিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট দলের (একেপি) সমর্থকদের বাইরে বেরিয়ে আসার আহ্বান জানান। তার এই আহ্বানে সাড়া দিতে শুরু করেছে তুর্কি জনগণ। স্থানীয় টিভি ফুটেজে দেখা গেছে, শনিবার সকালে বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে মিছিল করছে প্রেসিডেন্টের সমর্থকরা।

এছাড়া রয়টার্সের সাংবাদিকরা বলছেন, শনিবার সকালে তারা ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে বিদ্রোহী ৩০ সেনাকে অস্ত্র জমা দিতে দেখেছেন। বিদ্রোহী সেনাদলটিকে ঘিরে রেখেছিল সশস্ত্র পুলিশ। পরে তাদেরকে পুলিশ ভ্যানে করে অন্যত্র সরিয়ে নেয়া হয়।

তুরস্কে শুক্রবার রাত থেকে অভ্যুত্থানের চেষ্টা শুরু হয়। আঙ্কারার বাইরে পুলিশের বিশেষ বাহিনীর সদর দপ্তরে হেলিকপ্টার হামলা চালায় সেনারা। এতে কমপক্ষে ১৭ তুর্কি সেনা নিহত হয়। তবে সামরিক সংঘর্ষে এখন পর্যন্ত ৪২ জন নিহত হওয়ার খবর মিলেছে। এদের বেশিরভাগই সাধারণ মানুষ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি