তেল-আবিবে রেস্টুরেন্টে গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৪


ইসরায়েলের তেল-আবিব শহরের একটি মার্কেটের রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। বুধবার রাতে তেল-আবিবেরে স্যারোনা শহরের একটি ক্যাফেতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির সেনাবাহিনীর প্রধান সদর দপ্তরের কাছাকাছি।
গুলিতে অন্তত ৫ জন আহত হয়েছে। তাদের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, হামলাকারী দুই বন্দুকধারী আটক হয়েছে। এদের একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ইসরায়েলের পুলিশের দাবি, হামলাকারী দুইজন ফিলিস্তিনের নাগরিক। তারা পশ্চিম তীরের হেবরন শহরের ইত্তা গ্রাম থেকে এসে এ হামলা করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













