‘তোমার জন্য লাখো ভক্ত বিনা অস্ত্রে মাঠে নেমে যাবে, আর ‘জয় ম্যাশ’ বলে বলে নিজের জীবন দিব’


বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং আক্রমনের প্রাণ ভোমরা বালা হয় তাকে। মাঠে নেমে যখন খেলেন তখন নিজের শতভাগ উজাড় করে দেন, নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসেন ক্রিকেটকে। বহু বার বড় ধরনের ইনজুরিতে পড়ে থাকতে হয়েছে মাঠের বাইরে। আবার ফর্ম নিয়ে ফিরেও আসেন সগৌরবে।
সাম্প্রতিক সময়ে বড় ধরনের কয়েকটি অপারেশন হয় তার লিগামেন্টে। অনেকেই ভেবেছেন এবারই বুঝি ছেড়ে দেবেন ক্রিকেট। কিন্তু সবার আশা আকাঙ্ক্ষাকে ভুল প্রমাণিত করে তিনি ফিরে আসেন স্বরুপে। খেলার জন্য এভাবে জীবন বাজী তিনিইতো রাখতে পারেন। কারণ নাম যে তার মাশরাফি বিন মুর্তূজা।


তবে নিয়তির বাইরে যে কেউ নন। গতকাল ম্যাচের টস করতে নেমে মাশরাফি বিন মুর্তজা জানিয়ে দিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে এই ফরম্যাটে আর খেলবেন না তিনি।
এদিকে টাইগার মাশরাফি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বাংলাদেশ টিমকে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি বর্তমান দলটি একটি ভাল দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার উপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সবসময় চেষ্টা করেছি আমার ফ্যানদেরকে খুশি করার। আমি আমার প্রত্যেক ফ্যান -এর কাছে তাদেরকে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভাল খেলছি। আমি নিশ্চিত বাংলাদেশ সামনের দিনগুলো তেও ভাল ক্রিকেট খেলবে।
তিনি আরো বলেন, আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময় যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। আমি বাংলাদেশের টি-টোয়েন্টি টিম এর নতুন অধিনায়ক কে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে। শীঘ্রই আবার দেখা হবে। সকলের জন্য আমার আন্তরিক ভালবাসা।
টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মর্তুজার অবসর চারদিকে কেমন যেন একটা হাহাকার বিরাজ করছে। আচমকা অবসরের ঘোষণায় হতবাক বাংলাদেশ ক্রিকেট অঙ্গন। ম্যাচ ছাপিয়ে তাই বড় হয়ে উঠল মাশরাফির এমন আচমকা অবসরের ঘোষণা। এমন করে হঠাত সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নিতে পারছেনা কেওই! ভক্তদের বিস্ময় আর হাজারো প্রশ্নে সরব হয়ে উঠেছে ফেসবুকের দেয়াল। গতকাল মাশরাফি তার ফ্যান পেজে স্ট্যাটাসটি দেওয়ার পর ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার স্ট্যাটাসটিতে একের পর এক মন্তব্য করতে থাকে হাজারো ভক্তরা। তাদের একটাই দাবি ম্যাশ তোমাকে ফিরে চাই।
সেখান থেকে কিছু চুম্বক অংশ সময়ের কণ্ঠস্বর পাঠকদের জন্য তুলে ধরা হল –




বস যদি বোর্ডের সাথে কোনো সমস্যা হয় খুলে বলেন, ভয় করবেন না। একাত্তরে জন্ম নিতে পারি নি কিন্তু আবার একাত্তরের দিনগুলোর মত তোমার লাখো লাখো ভক্ত মাঠে নেমে যাবে বিনা অস্ত্রে আর “জয় ম্যাশ” বলে বলে নিজের জীবন দিবে। নিজের জীবনের বিনিময়েও ম্যাশ তোমাকে মাঠে চাই।






এই সংক্রান্ত আরো সংবাদ


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন


বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন













