বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ত্রিপুরায় জামায়াত নেতা জাহাঙ্গীর গ্রেফতার

পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণ মামলার অন্যতম আসামি জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। পশ্চিম ত্রিপুরার সোনামুড়া মহকুমার হিম্মতপুর এলাকা থেকে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

কলকাতার সাংবাদিক সুব্রত আচার্য ত্রিপুরা পুলিশের বরাত দিয়ে জানান, পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণ মামলার অন্যতম আসামি জামায়াত নেতা জাহাঙ্গীর হোসেনকে হিম্মতপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে সোনামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জাহাঙ্গীর হোসেন বর্ধমান বিস্ফোরণ মামলার অন্যতম আসামি।

প্রসঙ্গত, গত বছরের ২ অক্টোবর বর্ধমানের একটি বাড়িতে বিস্ফোরণে শামীম ওরফে শাকিল আহমেদ এবং স্বপন ওরফে সুবহান মণ্ডল নামে দুই ব্যক্তি নিহত হন। যারা জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি শাখার সদস্য ছিলেন বলে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলো দাবি করে।

বিস্ফোরণের পর সেখান থেকে আমিনা বিবি ও রাজিরা বিবি নামে প্রশিক্ষণপ্রাপ্ত দুই নারীকে গ্রেফতার করা হয়। তারা পাকিস্তানের ওয়াজিরিস্তান প্রদেশের একটি ঘাঁটিতে প্রশিক্ষণ নিয়েছেন বলে ভারতের গোয়েন্দাদের দাবি।

ওই বিস্ফোরণের মধ্য দিয়ে জেএমবি, ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) ও আল জিহাদের সম্পৃক্ততায় গড়ে ওঠা ‘আন্তঃদেশীয় সন্ত্রাসী নেটওয়ার্ক’র বিষয়ে তথ্য বেরিয়ে আসে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী