শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

থাইল্যান্ডে ব্রিটিশ তরুণী নিখোঁজ, ফেসবুকে সহায়তার আবেদন পরিবারের

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে ২১ বছর বয়সী এক ব্রিটিশ তরুণী নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সহায়তার আবেদন জানিয়েছেন তারা।

ফেসবুকে দেওয়া সে আবেদনমূলক পোস্টের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, নিখোঁজ তরুণীর নাম গ্রেইস টেইলর। তিনি একজন ব্যাকপ্যাকার। গত ১৬ ফেব্রুয়ারি থেকে তার হদিস মিলছে না জানিয়ে ফেসবুকে পোস্টটি দিয়েছেন গ্রেইস টেইলরের মা স্যাম টেইলর।

তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি ডোরসেট পুলিশ বরাবর একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করেছেন তারা। এরপর ২২ ফেব্রুয়ারি গ্রেইস তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

স্যাম টেইলরের দাবি, তার মেয়ে ক্রাবি প্রদেশের আও নাং থেকে ফোন করেছিলেন। ফোনে তিনি মায়ের কাছে জানিয়েছিলেন যে, তাকে কেউ আঘাত করার চেষ্টা করছে এবং অনুসরণ করছে। বাড়িতে ফেরার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি।

ফেসবুকে স্যাম টেইলরের পোস্ট
ব্

স্যাম টেইলরের দাবি, তার মেয়ের কণ্ঠস্বর খুব ভীত মনে হচ্ছিল এবং তার মানসিক অবস্থা ভালো ছিল না। ফোনের পর মেয়েকে একটি ফ্লাইটের টিকিট বুক করে দেওয়া হলেও তিনি প্লেনে উঠতে পারেননি বলে দাবি করেছেন মা।

এরইমধ্যে পরিবারের এক সদস্য গ্রেইসকে ফিরিয়ে আনতে থাইল্যান্ড গেছেন বলে জানিয়েছেন স্যাম। সেই সঙ্গে তাদের সহায়তার জন্য ব্যাকপ্যাক কমিউনিটির প্রতিও অনুরোধ জানিয়েছেন তিনি। সূত্র: বিবিসি

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প