দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলায় নিহত ১৮


দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিনকা ও শিলুকা উপজাতির মধ্যে সংঘর্ষের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, উত্তর-পূর্বের শহর মালাকালে সংঘর্ষের পর বন্দুকধারীরা বেসামরিক নাগিরকদের একটি আশ্রয়ক্যাম্পে হামলা চালায়। বন্দুকধারীরা প্রায় তিন ঘন্টা তাদের হামলা অব্যাহত রাখে। প্রায় ৬০০ লোক ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। এদের অধিকাংশই ছিল নারী ও শিশু। বন্দুকধারীদের হামলায় এমএসএফের দুই কর্মীও নিহত হয়েছে। তাদেরকে বাড়িতে যেয়ে হত্যা করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
বিবৃতিতে এমএসএফ বলেছে, ‘বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা অন্যায় এবং আমরা সশস্ত্র গ্রুপগুলোকে এ হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’
এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে জানিয়েছিলেন, দক্ষিণ সুদানে শান্তিরক্ষী মিশনের একটি ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মালাকাল শহরের উত্তরপূর্বাঞ্চলে এ হামলা চালায় বন্দুকধারীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













