দরিদ্রদের বস্ত্র বিতরণ, মতিয়া বললেন দেশে গরিব নাই
বিএনপির রাজনীতির সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমাদের দেশে একটা রাজনীতি আছে, যারা লাশের রাজনীতি করে, মানুষ পুড়িয়ে মারে, লাশের গন্ধ তাদের কাছে আতরের গন্ধ মনে হয়।’
আজ শুক্রবার শেরপুরের নালিতাবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র ও অনুদানের টাকা বিতরণের সময় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
‘আমাদের দৃষ্টি আকাশের দিকে, আমাদের দৃষ্টি শুকুনের মতো লাশের দিকে না, নিচের দিকে না’, বলেন মতিয়া চৌধুরী।
আওয়ামী লীগ সুস্থ মানুষের রাজনীতি করে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা মানুষকে সামনের দিকে নিয়ে যেতে চাই।
কৃষিমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ বলছে, বাংলাদেশ আর গরিব দেশ নাই। বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। আমরা নিম্নও থাকব না, আমরা উচ্চবিত্ত হব।’
শীতবস্ত্র ও অনুদানের টাকা বিতরণের সময় কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিমসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













