শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী

দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে নিজের প্রার্থীতার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় স্বশরীরে হাজিরে জেলা রির্টানিং অফিসার বরাবর মনোনয়ন প্রত্যাহারের কাগজ জমা দিয়েছেন। নির্বার্হী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন উপস্থিত থেকে তাঁর মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহন করেন।

মনোনয়ন প্রত্যাহার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গাজী গোলাম মর্তুজ পাপ্পা বলেন, নেত্রীর ইচ্ছা আমার কাছে আদেশ। ১৯ বছর ধরে দলের সক্রিয় রাজনীতি করে। অনেক জায়গায় অনেকে আমাকে অনেক কথাই বলেছে। কিন্তু বাংলাদেশের কোথায় কি হচ্ছে সেটা আমার কাছে জানার বিষয় না।

রূপগঞ্জ প্রধানমন্ত্রী ঘাটি। এখানে আমরা উনার ইচ্ছা এবং দলের যে ইচ্ছা সেটা প্রতিপালন করার চেষ্টা করি। শত বাধাঁর পরও আমি সিদ্ধান্ত নিয়েছি দলের সিদ্ধান্তকেই আমরা সম্মান করি।

তিনি আরো বলেন, আমি আজকে সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে আসছি। আমি যদি রূপগঞ্জে যেতাম অনেকেই আমাকে বাধা দিতো কান্নাকাটি করতো। কিন্তু এটা হচ্ছে দলীয় শৃঙ্খলা। ছোট ছোট শহর গুলোতে যদি আমরা দলের সিদ্ধান্তকে সম্মান করি তাহলে এতে আমাদের দল উপকৃত হবে।

তিনি আরো বলেন, একটা ব্যক্তির থেকে দল বড়। দলের চেয়ে আমাদের বাংলাদেশ বড়। প্রত্যাহারের কারনটাই হচ্ছে আমাদের দল, আমাদের দেশের সম্মান। আমাদের নেত্রীর সম্মান, আমি দায়িত্ব ছিলো। ভোটারদের আমি অনুরোধ করবো, ভোট দেওয়া জনগনের সাংবিধানিক অধিকার। তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করেন। আমি অনুরোধ করবো ভোট কেন্দ্রে উনাদের পছন্দের প্রার্থী সে যেই হোক তাকে যেন ভোটটা প্রদান করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ