দল জিতলে দেশ চালাবেন সূচি


মিয়ানমারের সাধারণ নির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়ী হলে দেশ চালানোর ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন দলটির প্রধান অং সান সূচি। তিনি প্রেসিডেন্টের ওপরে থেকে দেশ চালাবেন বলে উল্লেখ করেছেন। খবর রয়টার্স ও এপির।
দেশটির রাজধানী ইয়াঙ্গুনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সূচি বলেন, ‘আমি প্রেসিডেন্টের ওপরে থাকব। এটা খুবই সাধারণ বার্তা।’
আসন্ন নির্বাচনে তার দল জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন গণতন্ত্রপন্থী এই নেত্রী। একই সঙ্গে পুরোপুরি স্বচ্ছ নির্বাচন হবে কি না এ নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।
দেশটির সামরিক সরকার নোবেলজয়ী সূচিকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়নি। এমনকি সরকার চালনায়ও আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
দেশটিতে আগামী ৮ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত কয়েক দশকে এই প্রথমবারের মতো দেশটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সামরিক সরকারের অধীনে এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে— তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













