বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দশম শ্রেণির ছাত্রী ধর্ষিত, দক্ষিণ ২৪ পরগনায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ!

দুই জেলা, দুই ছবি। মালদায় গণধর্ষণের শিকার দশম শ্রেণির ছাত্রী। গঙ্গার চর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা এক মহিলাকে। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় কোনওরকমে প্রাণরক্ষা তাঁর।

পাড়াতে মনসা গানের আসর বসেছিল। বাকিদের সঙ্গে শুনতে গিয়েছিল দশম শ্রেণির ছাত্রীটিও। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় মালদার মানিকচক থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ভোরের আলো ফুটতেই বাড়ি থেকে দু কিলোমিটার দূরে ভুতনীর চরে উদ্ধার হয় ছাত্রীটির ক্ষতবিক্ষত ঝুলন্ত দেহ। দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। এলাকাবাসীর অভিযোগ, গণধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে।

বাঁচানো যায়নি দশম শ্রেণির ছাত্রীটিকে। কিন্ত, স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় বেঁচে গেছেন জয়নগরের মহিলা। মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বহুরু স্টেশনের কাছে পথ আটকায় কয়েকজন দুষ্কতী। মাথায় বন্দুক ঠেকিয়ে পাশের ঝোপে টেনে নিয়ে যায় তাঁকে। চিত্কার শুরু করেন ওই মহিলা। ছুটে আসেন এলাকার মানুষ। তড়িঘড়ি চম্পট দেয় দুষ্কৃতীরা। কোনওরকমে বেঁচে যান ওই মহিলা। । দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি