মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দশ টাকা কেজিতে চাল পাবে অর্ধকোটি দুস্থ

আগামী সেপ্টেম্বর থেকে দুস্থ ও গরিবদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করবে সরকার। অর্ধকোটি দরিদ্র মানুষ এ সুবিধা পাবেন।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম গতকাল (শনিবার) কেরানীগঞ্জে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে এ কথা বলেন।

তিনি বলেন, সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই এ চাল বিক্রি শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করবেন। বছরে পাঁচ মাস গরিব মানুষের কাছে এ চাল বিক্রি করা হবে। প্রতি পরিবার মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।

২০০৭ সাল থেকে ওএমএস কর্মসূচির আওতায় ট্রাকে করে খোলা বাজারে চাল বিক্রি শুরু করে সরকার, যা এখনও চলছে। তবে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে এবারই প্রথমবারের মতো সরাসরি দুস্থ ও গরিবদের কাছে চাল বিক্রির প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

এ বিষয়ে খাদ্য অধিদফতরের মহাপরিচালক ফয়েজ আহমেদ খান জানান, বছরের যে সময়গুলোতে হতদরিদ্র মানুষের কাজ থাকে না- সে সময় সুলভমূল্যে এ চাল বিক্রি করা হবে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে চাল বিক্রি করা হবে। হতদরিদ্র পরিবারগুলো কার্ডের মাধ্যমে এ চাল সংগ্রহ করতে পারবে। খাদ্য অধিদফতর এ কার্যক্রম পরিচালনা করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে