দাউদ ইব্রাহিমের গোপন ৬ ঠিকানার সন্ধান পাওয়া গেছে!


পাকিস্তানে দাউদের ৯টি ঠিকানা রয়েছে। এরকমটাই তথ্য জাতিসংঘকে দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে। আর তার মধ্যে ৬টি ঠিকানাই ঠিক বলে জানিয়ে দিল জাতিসংঘ স্যাংশন কমিটি। কিন্তু, বাকি তিনটি ঠিক নয় বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে, বরাবরের মতো দাউদের সম্পর্কে তারা কিছু জানে না বলে জানিয়েছে পাকিস্তান সরকার।
এর আগে দাউদকে আশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল ভারত। সঙ্গে রাষ্ট্রসংঘের স্যাংশন কমিটির কাছে এই সংক্রান্ত একটি নথিও জমা দেওয়া হয়েছিল। ভারতের দেওয়া তিনটি ঠিকানা নথি থেকে বাদ দিয়েছে ওই কমিটি। এর মধ্যে একটি ঠিকানা জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী সদস্য মালিয়া লোধির ঠিকানার সঙ্গে মিলে গেছে। তাই তা বাদ দেওয়া হয়েছে।
প্রায় একবছর আগে দাউদের ঠিকানা সম্পর্কিত এই নথি তৈরি করেছিল ভারত। এবং গত বছর দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে তা হস্তান্তরিত করার কথা ছিল। কিন্তু, সেই বৈঠক বাতিল হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি।
ভারতের পক্ষ থেকে থেকে পেশ করা নথিতে দাবি করা হয়, পাকিস্তানে ঘন ঘন তার ঠিকানা বদল করেছে দাউদ ইব্রাহিম। এবং পাকিস্তানি সেনার নিরাপত্তাতেই সে সেখানে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













