দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন ফুল চাষীরা


বৈশাখের আগেই কাল বৈশাখী ঝড় আর বাজারে ফুলের দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন সাভারের ফুল চাষীরা। তবে বাঙ্গালীর প্রানের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে ঘুরে দাঁড়ানোর আশা করছেন এখানকার ফুল চাষীরা।
সাভারের সাদুল্লাহপুর, শ্যামপুর, কালিয়াকৈর, কাতলাপুর, মৈতাপাড়াসহ বিভিন্ন এলাকায় গোলাপের চাষ হয় বছর জুড়েই।
বিরুলিয়ার শ্যামপুরের পাইকারি ফুলের বাজারে ক্রেতা-বিক্রেতা এখন কম। গ্রীষ্মের তাপদাহে বাজারে ফুলের চাহিদা কম থাকায় ফুলের দাম কম পাচ্ছেন চাষীরা। বাগান থেকে ফুল তুলতে যে খরচ তার সাথে ফুলের বাজার মূল্যের সাথে পেরে উঠছেন না বলে এমনটি জানিয়েছেন ফুল চাষী রফিকুল ইসলাম।
বৈশাখের আগেই কালবৈশাখী ঝড়ে বাগানে কিছুটা ক্ষতি হলেও পহেলা বৈশাখকে সামনে রেখে ফুলের বাজার আবার ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা সাভারের গোলাপ ফুল চাষীদের।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













