দিতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মৃত্যুতে রবিবার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের চলচ্চিত্র জগতে দিতির অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘তার মৃত্যু দেশের চলচ্চিত্র শিল্পের একটি অপূরণীয় ক্ষতি।’
শেখ হাসিনা মরহুমা দিতির রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী দিতি মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













