বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দিনাজপুরে ছাত্রাবাসে রহস্যজনক হত্যা, আটক-১

রেজুয়ান হাবীব, দিনাজপুর সদর প্রতিনিধি: দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসষ্ট্যান্ড এলাকায় একটি ছাত্রাবাসে আব্দুর রহিম নামে একজনকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শুভ শেখ নামে এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুর রহিম দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের অফিস সহকারী । তিনি দিনাজপুর জেলার সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
এই ঘটনায় দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের ৩য় সেমিষ্টারের ছাত্র শুভ শেখকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নিমনগর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত ইসাহাক আলী নামে এক ব্যক্তির ছাত্রাবাসে থাকা শুভ শেখ’র সাথে দেখা করতে আসে আব্দুর রহিম। এক পর্যায়ে তাদের কক্ষ থেকে চিতকার চেচামেচির আওয়াজ পেয়ে এলাকাবাসী ভিতরে প্রবেশ করে আব্দুর রহিমকে জবাই করা অবস্থায় এবং শুভ শেখকে আহতাবস্থায় দেখতে পায়। পরে দুজনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আব্দুর রহিমকে মৃত ঘোষণা করের কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে তা স্বাভাবিক করে।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ একেএম খালেকুজ্জামান জানান, এই হত্যার ঘটনায় শুভ শেখ নামে একজনকে আটক করেছে পুলিশ। হত্যার কারন ও রহস্য উদঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি জানান, শুভ শেখই আব্দুর রহিমকে জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!

আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন

দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১

দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন

মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে

দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন

  • দিনাজপুরে বর্ষণের পানিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন
  • পার্বতীপুরঃ পালিত হলো বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৭
  • দিনাজপুরে ধর্ষণের স্বীকার ৩ স্কুল ছাত্রী হাসপাতালে
  • নারী মুরিদসহ পীরকে কুপিয়ে ও গুলি করে হত্যা
  • মাদক ব্যবসায়ীদের হামলায় এএসআইসহ আহত ২
  • পার্বতীপুরে “দৈনিক ভোরের কাগজ”র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • শিমুল হত্যার প্রতিবাদে ডাকা হরতালে অচল শাহজাদপুর
  • পার্বতীপুরে মিডিয়া কর্নার শিল্পী পরিষদের উদ্দ্যোগে অভিষেক অনুষ্ঠান
  • স্থানীয় একজনের জানাজা শেষে নিজেই হলেন লাশ
  • স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজনঃ পুলিশ ও ইউএনওকে দেখে পালিয়েছেন পুরোহিত
  • মানুষ মানুষের জন্যঃ খাদিজার পাশে তানজিব ও তাঁর ব্যান্ড
  • দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ১