বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘দিনে ১৮-২০ ঘণ্টা কাজ, না হলে নিজের পথ দেখুন’

ভারতের উত্তর প্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘যাঁরা দিনে ১৮ থেকে ২০ ঘণ্টা কাজ করতে রাজি, তাঁরা আমাদের সঙ্গে থাকবেন। বাকিরা নিজের পথ দেখুন।’

স্থানীয় সময় সোমবার উত্তর প্রদেশের গোরখপুর শহরে যোগীর নিজ গ্রাম বিশারাতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

যোগী আরো জানান, ভিআইপি ও গাড়িতে লাল বাতি ব্যবহারকারীদের মধ্যে কেউ বাড়তি সুবিধা নিচ্ছে কি না, তা খুঁজে বের করতে হবে। এ ছাড়া তিনি মন্ত্রীদের ১৫ দিনের মধ্যে সম্পত্তির হিসাব দিতে নির্দেশ দিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগীর নিজ গ্রামেই নেই আবিরাম বিদ্যুতের সুবিধা। সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল পর্যন্ত বিদ্যুৎ থাকে সেখানে। রাস্তাগুলো পাকা না। আর চাকরিও পায় হাতেগোনা কয়েকজন।

রাজীব রানা নামে যোগীর এক আত্মীয় বলেন, ‘গরু আমাদের মা। আমরা যখন খাবার বানাই, তখন খাবার প্রথমে গরুকে দেওয়া হয়। গরু ও উন্নতির মধ্যে বেছে নিতে বললে আমরা গরুকেই বেছে নেব।’

বিশারা গ্রামের হিন্দু ও মুসলিম বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানান, তাঁরা আশা করেন, যোগী সুই সম্প্রদায়ের মানুষের দিকে নজর দিয়েই শাসন করবেন এবং ওই এলাকায় এলাকার মানুষের দিকে লক্ষ রাখবেন।

মন্ত্রিসভার সঙ্গে কোনো ধরনের বৈঠক ছাড়াই ৫০টি নীতিনির্ধারণকারী সিদ্ধান্ত নেন যোগী। এগুলোর বেশিরভাগই নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প