রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দীপ্ত টিভির ছয়জনের বিরুদ্ধে মামলা

ভূমি দখল সংক্রান্ত উদ্দেশ্যমূলক ও মানহানিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে সদ্য চালু হওয়া দীপ্ত টেলিভিশনের মালিকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলের বিরুদ্ধে জায়গা দখল সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করায় মন্ত্রীর মালিকানাধীন সানোয়ারা গ্রুপের ভূমি ব্যবস্থাপক শেখ আহাম্মদ বাদি হয়ে রোববার গভীর রাতে নগরীর চকবাজার থানায় এই মামলা দায়ের করেন।

মামলায় দীপ্ত টেলিভিশনের অভিযুক্ত আসামিরা হলেন- ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, কাজী রাবেদ হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ, বার্তা সম্পাদক নাজমুল আশরাফ, চট্টগ্রাম অফিসের প্রতিবেদক লতিফা আনসারী লুনা। এ ছাড়া প্রতিবেদনে উল্লেখিত প্রকৃত ভূমি মালিক পরিচয় দানকারী জনৈক আবু বকর নামের আরো এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে এই মামলায় আসামি সংখ্যা সাতজন।

চকবাজার থানার ডিউটি অফিসার নুর ইসলাম মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলের বিরুদ্ধে জায়গা দখল সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের হয়েছে। মামলায় দীপ্ত টেলিভিশনের মালিক-সাংবাদিকসহ ছয়জন এবং ভূমি মালিক দাবিকারী একজনসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। মামলায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মামলা এজাহারে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চান্দগাঁও কমিউনিটি সেন্টারের পেছনের কিছু ভূমি নিয়ে মন্ত্রী ও তার ছেলেকে জড়িয়ে গত ১৬ ও ২২ মার্চ পৃথক দুটি প্রতিবেদন প্রচার করে দীপ্ত টেলিভিশন। এই প্রতিবেদন উদ্দেশ্যমূলক এবং মানহানিকর।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ