দুঃস্থদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান খালেদা জিয়ার
দুঃস্থ, অসহায় ও গরিব দুঃখীদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, সবাইকেই মানবতার সেবায় এগিয়ে আসা উচিত।
আজ সোমবার রাজধানীর লেডিসক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে ফাউন্ডেশনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ দলের জ্যেষ্ঠ নেতারা ইফতারে অংশ নেন।
এ ছাড়া শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকোশলী, কৃষিবিদ, সাংবাদিক, আইনজীবীসহ অনেকেই ইফতারে উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













