দুই কেজি ওজন ঝরিয়েছেন বারাক ওবামা!


দারুণ ফিট মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর শরীর-স্বাস্থ্য চমৎকার রয়েছে। শুধু তাই নয়, দুই বছরে দুই কেজি ওজনও কমিয়ে ফেলেছেন বছর ৫৪-র ‘ফিট’ মানুষটি। জানা গেছে হাফ ইঞ্চি লম্বাও হয়েছেন তিনি। ওবামাকে দরাজ ‘হেল্ফ সার্টিফিকেট’ দিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক।
প্রেসিডেন্টের নিজস্ব ফিজিশিয়ান ডক্টর রনি জ্যাকসন ওবামার সাম্প্রতিক হেল্থ রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে দেখা গিয়েছে, ওবামার ওজন বর্তমানে ১৭৫ পাউন্ড অর্থাৎ ৭৯ কেজি। বডি মাস ইনডেক্স ২২.৮ এবং হার্ট রেট মিনিটে ৫৬ বিট। তিনি জানিয়েছেন, ওবামার স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো আছে। স্বাস্থ্যকর খাদ্য এবং প্রত্যহ ব্যায়াম তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, ২০১৪ সালে ওবামার ওজন ছিল ৮১ কেজি অর্থাৎ ১৮০ পাউন্ড। তাঁর উচ্চতা আগে ছিল ৭৩ ইঞ্চি। তাও হাফ ইঞ্চি বেড়ে গেছে। অর্থাত এখন তিনি উচ্চতায় ৭৩.৫ ইঞ্চি।
প্রসঙ্গত, ওবামা আগে খুব ধূমপান করতেন। এক সময় সবসময় নিকোটিন গাম খেতেন তিনি। এসব কমিয়ে দেওয়ায় তাঁর শরীর স্বাস্থ্য দিব্যি রয়েছে। ২০১৭-র ২০ জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকবেন ওবামা। এই সময়কালের মধ্যে তাঁকে শরীর নিয়ে ভুগতে হবে না।
সূত্র: এবিপি আনন্দ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













