রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই নেত্রীর ১ ঘণ্টার আলোচনায় সঙ্কট কেটে যাবে : দুদু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক ঘণ্টার আলোচনায় দেশের চলমান সঙ্কট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার দুপুরে রাজধানীর ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে যে গণতন্ত্র ও ভোটাধিকারের সঙ্কট চলছে তা সমাধানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আলোচনায় বসলে এক ঘন্টায় সমাধান হয়ে যাবে।

জাসাসের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নাসিক নির্বাচন প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তাকে বুকে টেনে নিয়েছেন।

আমাদের প্রশ্ন প্রধানমন্ত্রী কি তাকে সত্যিই বিজয়ের আনন্দে বুকে টেনে নিয়েছেন। তিনি বলেন, যদি সত্যিই প্রধানমন্ত্রী আইভীকে বিজয়ের আনন্দে বুকে টেনে নিয়ে থাকেন, তখন আমরা ধারণা করতেই পারি আপনাদের জনপ্রিয়তা অনেক বেশি। তাহলে আসুন না দলনিরপ্রেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করি।

আওয়ামী লীগ গণতন্ত্রের বাইরের শক্তি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জোর করে ক্ষমতায় আছে বলেও মন্তব্য করেন দুদু।নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পূনরুদ্ধারের সংগ্রামে আসুন আরেকবার রাস্তায় নেমে লড়াই করি।

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,জাসাসের সভাপতি আব্দুল মালেব, সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী মনির খান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী