দুই বোনকে গণধর্ষণ করলো চার যুবক
দু’দিন ধরে লাগাতার দুই নাবালিকাকে বোনকে গণধর্ষণ করার অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার সিরসায়। প্রথমে পুলিশ এই বিষয়ে কোনও অভিযোগ নিতে না চায়নি বলেও অভিযোগ। পরে অবশ্য পুলিশ সুপারের নির্দেশ একটি অভিযোগ দায়ের করে, ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। খবর-সংবাদ
কিছুদিন আগে ওই দুই নাবালিকা রাতে তাদের ঘরে শুয়েছিল। আচমকা ওই চার অভিযুক্ত ঘরে ঢুকে তাদের জোর করে তুলে নিয়ে যায়। এরপর টানা দু’দিন ধরে একটি ঘরে আটকে রেখে অভিযুক্তরা ওই দুই নাবালিকা বোনকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ।
কোনওক্রমে সেখান থেকে দুই বোন পালিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ির লোকদের সব ঘটনা খুলে বলার পর, তারা থানায় অভিযোগ দায়ের করতে যায়। কিন্তু, অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। শেষপর্যন্ত বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দেয় তারা। এরপরই পুলিশ সুপারের নির্দেশে অভিযোগ দায়ের হয়।
তারাচাঁদ নামে স্থানীয় এক পুলিশ আধিকারিক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। মেয়ে দুটির ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই তদন্ত আরও গতি পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













