দু’দিনের আগের বন্ধুত্ব কি ফের শত্রুতায় বদলে যাবে: উত্তর ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধ!
উত্তর কোরিয়ার এক গানবোটে গুলি চালানোর ঘটনার পর নতুন করে চাপানউতোর শুরু হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। উত্তর কোরিয়ার নিরাপত্তাবাহিনীর তরফে দাবি করা হয়েছে দক্ষিণ কোরিয়ার তরফেই ওই গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। কিম জং উনের সরকার দক্ষিণ কোরিয়ার এই কাজকে অত্যন্ত উস্কানি মূলক হিসাবে ব্যাখ্যা করেছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়া প্রথমে গুলি চালায়নি। বারবার সতর্ক করা সত্ত্বেও উত্তর কোরিয়ার টহলদারি বোটটি দক্ষিণ কোরিয়ার জলসীমায় ঢুকে পড়ে। এর পরেই বাধ্য হয়ে গুলি চালায় দক্ষিণ কোরিয়ার নিরাপত্তাবাহিনী। শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে নৌকাটিকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোঁড়া হয় বলে ইয়োনহাপ জানিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর প্রকাশ করা হয়নি।
এটাই প্রথম নয়, এর আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে দুদেশের জলসীমা অতিক্রম করে বারবার দক্ষিণ কোরিয়ায় ঢোকার অভিযোগ উঠেছে। গত বছরের অক্টোবরে ইয়েওন পিয়েওং দ্বীপের কাছে দু’দেশের মধ্যে গুলি বিনিয়মও হয়। উল্লেখ্য, দুদিন আগেই উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মধ্যে সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়। ১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত চলা কোরিয় যুদ্ধের সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে দু’দেশের পরিবারগুলি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













