দুদেশের রাষ্ট্রদূত লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন


সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমাদের দেশের সব ঐতিহ্য এবং স্থাপনাগুলো সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এসব ঐতিহ্য এবং স্থাপনা সংরক্ষণের জন্য মন্ত্রণালয়ের অর্থায়নের পাশাপাশি বিদেশ থেকে আর্থিক সহায়তা নেওয়া হচ্ছে।
আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের বড় সরদারবাড়ি এবং পানাম নগরীর সংস্কার কাজ পরিদর্শনের সময় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘরের প্রাচীন স্থাপনা বড় সরদারবাড়ি এবং পানাম নগরী সংরক্ষণ এবং সংস্কারের জন্য কোরিয়ার ইয়াংওয়ান নামের একটি প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করেছে। সে অর্থের মাধ্যমে এরমধ্যে বড় সরদারবাড়ির সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দেশ থেকেও আমরা এ ধরনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছি।
এ সময় কোরিয়ার রাষ্ট্রদূত আন শিয়ং দু, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি কলিনারসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













