দুর্ঘটনার তদন্ত করে কারণ প্রকাশ করা হবে: সৌদি বাদশাহ
মক্কায় ক্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ বের করে জনসম্মুখে প্রকাশের ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।
শনিবারে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান সৌদির বাদশাহ সালমান। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে তিনি দেখাও করেছেন।
এই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে, তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার মসজিদ আল-হারাম-এর উপরে শুক্রবার ক্রেন আছড়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০৭জন নিহত এবং আরো অন্তত ২৩০ জন আহত হয়েছে।
তবে বলা হচ্ছে যে, ঘটনার পরপরই আতঙ্কিত মানুষের ছোটাছুটির কারণে পদপিষ্ট হয়ে এবং মসজিদের ভেতরে ছাদের ভগ্নাংশের নিচে চাপ পড়ে ঠিক কত মানুষ আহত হয়েছে তার প্রকৃত সংখ্যা এখনো নির্ণয় করা যায় নি।
কর্তৃপক্ষ বলছে, ঝোড়ো হাওয়া ও তুমুল বৃষ্টির কারণে ক্রেনটি পতিত হয়েছিল।
বিবিসি সংবাদদাতারা জানিয়েছেন, সৌদি আরবের নির্মাণ খাতে নিরাপত্তা প্রসঙ্গে আগেও উদ্বেগ ছিল।
হজ্জ শুরু হবার মাত্র দুই সপ্তাহ বাকি আছে। তার মধ্যেই এই ঘটনা ঘটলো।
এই মাসের শেষের দিকেই সারা দুনিয়ার ধর্মপ্রাণ মুসলিমদের একটি বিরাট অংশ মক্কায় হজ পালনের জন্য আসবেন।
এই সংখ্যা এবারে অন্তত ২০ লাখের মতন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













